ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
স্বাস্থ্যসেবা সুবিধা দিতে প্রাইম ব্যাংক ও হেলথ পান্ডা চুক্তি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 8 August, 2026, 3:05 PM

স্বাস্থ্যসেবা সুবিধা দিতে প্রাইম ব্যাংক ও হেলথ পান্ডা চুক্তি

স্বাস্থ্যসেবা সুবিধা দিতে প্রাইম ব্যাংক ও হেলথ পান্ডা চুক্তি

প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিত করতে হেলথ পান্ডা লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি.। সম্প্রতি রাজধানীতে প্রাইম ব্যাংকের করপোরেট কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এই চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহকেরা হেলথ পান্ডা লিমিটেডের চায়না  এবং মালেশিয়ার বিভিন্ন স্বাস্থ্যসেবা গ্রহনে আকর্ষণীয় মূল্যছাড় উপভোগ করবেন। এর মাধ্যমে গ্রাহকেরা সাশ্রয়ী মূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন। 

প্রাইম ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ভারপ্রাপ্ত প্রধান (প্রায়োরিটি ব্যাংকিং) নাহরীন কাইয়ুম এবং হেলথ পান্ডা লিমিটেডের পক্ষে হেড অব বিজনেস ডেভেলপমেন্ট তাজরিয়া রিশতা রহমান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের হেড অব কাস্টমার প্রপোজিশনস হোসাইন মোহাম্মদ জাকারিয়া; হেলথ পান্ডার এক্সিকিউটিভ ডিরেক্টর তামিম হুসাইন; জেনারেল ম্যানেজার সানজি এস. গাজী এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status