|
ভালুকার জাকারিয়া মিন্টু হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন
মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
|
![]() ভালুকার জাকারিয়া মিন্টু হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন বুধবার (১৫ জুলাই) দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ৩০ হাজার টাকা করে এবং যাবজ্জীবনপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। অনাদায়ে তাদের আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। আদালত সূত্রে জানা যায়, জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে ভালুকার দলিল লেখক আবু জাকারিয়া মিন্টুকে হত্যা করা হয়। দীর্ঘদিন তদন্ত ও বিচারিক কার্যক্রম শেষে ১৮ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত এ রায় প্রদান করেন। রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. ফরিদ খলিফা (৪৮) ও মো. মাসুদ মিয়া (৪১)। তবে রায় ঘোষণার সময় মাসুদ মিয়া পলাতক ছিলেন। মামলার রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
