|
অতীত সরকার ভোট চুরি করতো, বর্তমান সরকার ফলাফল চুরি করেছে: হাসনাত আব্দুল্লাহ
মোঃ আরিফুল ইসলাম, চাঁদপুর
|
![]() অতীত সরকার ভোট চুরি করতো, বর্তমান সরকার ফলাফল চুরি করেছে: হাসনাত আব্দুল্লাহ শনিবার (১১ জুলাই) বিকেলে চাঁদপুরে অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপি ঘোষিত মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত ‘জুলাই পদযাত্রা-২৬’-এ অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, “সরকার গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছিল। অথচ ৭০ শতাংশ মানুষ গণভোটের পক্ষে মত দিয়েছিল। কিন্তু ফলাফল ঘোষণার পর অতীত সরকারের মতো বর্তমান সরকারও ফলাফল চুরি করেছে।” তিনি আরও বলেন, “সরকারের ছয় মাস অতিবাহিত হলেও কর্মসংস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। লোডশেডিং দিন দিন বেড়েই চলেছে। জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও বিদ্যুৎ সংকটের সমাধান হয়নি। একই সঙ্গে তেল সিন্ডিকেটের বিরুদ্ধেও কার্যকর ব্যবস্থা নিতে সরকার ব্যর্থ হয়েছে।” দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পদযাত্রাটি চাঁদপুর শহরের মিশন রোড থেকে শুরু হয়ে শপথ চত্বরে গিয়ে শেষ হয়। এতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চাঁদপুর জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। ক্যাপশন- চাঁদপুরের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
চরভদ্রাসনে ইয়াবা সেবনের অভিযোগে তিন যুবক আদালতে প্রেরণ
চরভদ্রাসনে সড়ক পরিবহন আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত: ৮ মামলায় ৩ হাজার ৪০০ টাকা জরিমানা
ফুলবাড়ীতে সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
বন্যার্ত মানুষের পাশে দীঘিনালা জোন, ১৬ আশ্রয়কেন্দ্রে ৭৫১ জনের মাঝে দুপুরের খাবার বিতরণ
