|
বৃষ্টিতে বাড়ছে ভোগান্তি ও দুর্ঘটনার শঙ্কা চরভদ্রাসন উপজেলায়
নতুন সময় প্রতিনিধি
|
![]() বৃষ্টিতে বাড়ছে ভোগান্তি ও দুর্ঘটনার শঙ্কা চরভদ্রাসন উপজেলায় উপজেলার বিভিন্ন এলাকায় সড়কের খানাখন্দে বৃষ্টির পানি জমে থাকায় কোথায় গর্ত আর কোথায় সমতল রাস্তা তা বোঝা কঠিন হয়ে পড়েছে। এতে প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনার ঘটনা ঘটছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও কৃষকদের চলাচলে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে নিম্নাঞ্চলের কিছু এলাকায় পানি জমে থাকার কারণে কৃষিজমিতেও বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। টানা বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দারা দ্রুত ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার, পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ এবং দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ স্থানে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং যানবাহন চালানোর সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
তিন সাংবাদিককে মারধরের পর বিএনপি নেতা বললেন, ‘তোমরা লেখবা, আমরা পিডামু’
সাজেক বাঘাইহাট জোনে উদ্যোগে কিশোরীদের জন্য বিশেষ স্বাস্থ্য সচেতনতামূলক সেশন
ডি-ফ্যাব ১৫১ সদস্য কেন্দ্রীয় কমিটি ঘোষণা : আসাদুল্লাহ মিয়া সভাপতি নাজমুল হুদা মহাসচিব মনোনীত
সরিয়ে দেওয়া হলো সংবাদ সম্মেলনে ‘কান্না করা’ রংপুরের পুলিশ কমিশনারকে
