ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬ ২৫ আষাঢ় ১৪৩৩
নরসিংদী রায়পুরায় ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, ৪৮ হাজার টাকা জরিমানা
মোঃ মনসুর আলী শিকদার, নরসিংদী
প্রকাশ: Thursday, 9 July, 2026, 6:47 PM

নরসিংদী রায়পুরায় ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, ৪৮ হাজার টাকা জরিমানা

নরসিংদী রায়পুরায় ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, ৪৮ হাজার টাকা জরিমানা

নরসিংদীর রায়পুরায় বিভিন্ন অনিয়মের অভিযোগে একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে ৪৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার তুলাতুলী এলাকায় অবস্থিত সিরাজ খান আধুনিক ডায়াগনস্টিক সেন্টারটিতে যথাযথভাবে রিএজেন্ট সংরক্ষণ না করা, প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন ল্যাব টেকনিশিয়ান না রাখা, চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম এবং লাইসেন্স নবায়ন না থাকাসহ বিভিন্ন অসঙ্গতি পাওয়া যায়।

এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটির মালিক তাজুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় মোট ৪৮ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। অনাদায়ে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে দেওয়া হয়। পাশাপাশি আগামী ১৬ জুলাইয়ের মধ্যে লাইসেন্স নবায়নসহ সব ধরনের অনিয়ম ও অসঙ্গতি সংশোধনের নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে মালিকপক্ষের কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়।

অভিযানের খবর ছড়িয়ে পড়লে আশপাশের কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসি বন্ধ করে সংশ্লিষ্টরা সেখান থেকে চলে যান বলে জানান স্থানীয়রা।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন পরিচালনা করেন নরসিংদী ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্বাবধায়ক সিরাজুম মনিরা। এ সময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জান্নাতুন নাঈম, আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজিব ও রায়পুরা থানা পুলিশের সদস্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, জনস্বার্থে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের অনিয়ম রোধে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত রাখা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status