|
বন্যার্ত মানুষের পাশে দীঘিনালা জোন, ১৬ আশ্রয়কেন্দ্রে ৭৫১ জনের মাঝে দুপুরের খাবার বিতরণ
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
|
![]() বন্যার্ত মানুষের পাশে দীঘিনালা জোন, ১৬ আশ্রয়কেন্দ্রে ৭৫১ জনের মাঝে দুপুরের খাবার বিতরণ বৃহস্পতিবার (৯ জুলাই ২৬) দুপুর ১২টা থেকে এ কার্যক্রম শুরু হয়। দীঘিনালা উপজেলার ১৬টি আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মোট ৭৫১ জন বন্যার্ত মানুষের মাঝে রান্না করা দুপুরের খাবার বিতরণ করা হয়। খাবার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন আবদুল্লাহ আল আজমী, ক্যাপ্টেন শেখ সাব্বির আহমাদ, সংশ্লিষ্ট এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। দীঘিনালা জোনের পক্ষ থেকে জানানো হয়, বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘব এবং তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সেনাবাহিনী শুরু থেকেই মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রয়োজন অনুযায়ী এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে। দুর্গত মানুষ সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
