|
সোনারগাঁওয়ে চেকপোস্টের সামনেই প্রবাসীর গাড়িতে ডাকাতি, ৩০ লাখ টাকার স্বর্ণ লুট
নতুন সময় প্রতিনিধি
|
![]() সোনারগাঁওয়ে চেকপোস্টের সামনেই প্রবাসীর গাড়িতে ডাকাতি, ৩০ লাখ টাকার স্বর্ণ লুট বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতির শিকার যুবক ফেনী জেলার আব্দুস সোবহানের ছেলে। জানা গেছে, প্রবাসী আরমান তার স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্যদের নিয়ে নিয়ে জাপান যাওয়ার উদ্দেশ্যে মাইক্রোবাসযোগে (হায়েচ) ফেনী থেকে ঢাকার দিকে আসছিলেন। পথিমধ্যে মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোলপ্লাজা সংলগ্নে পৌঁছালে অজ্ঞাত ৫/৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাত গ্রুপ দেশীয় অস্ত্র চাপাতি, ছুরি,লোহার রডসহ তাদের গাড়ির গতিরোধ করে। গাড়িটি থামানো মাত্রই প্রবাসী আরমান ও তার পরিবাবের সদস্যদের মারধর করে সঙ্গে থাকা ১৫ ভরি স্বর্ণালঙ্কার। আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ তিনটি মুঠোফোন ও নগদ ৩০ হাজার টাকা জোরপূর্বক ছিনেয়ে নেওয়া হয়। স্বর্ণের দাম ৩০ লাখ টাকার ওপরে। ঘটনার প্রত্যক্ষদর্শী এক মোটরসাইকেল আরোহী জানিয়েছেন, আমিও একই পথে যাবার সময়ে ৫-৬জনকে চাপাতি হাতে দাঁড়িয়ে থাকতে দেখতে পেয়ে ভয়ে সামনে এগোইনি। আমি যখন হোন্ডা থামিয়ে দাড়িয়ে ছিলাম এরমধ্যেই হায়েচ গাড়িটিতে ডাকাতি হয়েছেন। এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, ছিনতাইয়ের ঘটনাটি মেঘনা টোলপ্লাজায় অংশ পড়লেও মহাসড়কে হয়নি। এটি ঘটেছে মহাসড়কের পাশের নিচের একটি সড়কে। সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার বলেন, ছিনতাইয়ের এই ঘটনাটি নিয়ে আমরা কাজ করছি। এখনো কিছু সুস্পষ্ট জানতে পারিনি। থানা পুলিশের চেকপোস্টের সামনে ডাকাতি ঘটেছে প্রশ্ন করা হলে তিনি জানান, চেকপোস্টের সামনেই ঘটেছে বলে শুনেছি, তবে বিস্তারিত কিছু এখনো বলা সম্ভব না। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
