|
সোনারগাঁওয়ে আর্জেন্টিনা বনাম মিশরের উত্তেজনাপূর্ণ খেলা দেখে একজনের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
|
![]() সোনারগাঁওয়ে আর্জেন্টিনা বনাম মিশরের উত্তেজনাপূর্ণ খেলা দেখে একজনের মৃত্যু বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৩ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাউসার মৃত্যুবরণ করে বলে জানান তার পরিবার। মৃত কাউসার সোনারগাঁ পৌরসভার চিলারবাগ এলাকার মৃত মহিউদ্দিন খানের বড় ছেলে। তিনি সুতা কারখানায় কর্মরত ছিলেন। বাবা-মাহীন তার পরিবারে ছোট ভাই ও স্ত্রীসহ এক কন্যা সন্তান রয়েছে। এর আগে গতকাল রাত ১০ টায় শুরু হওয়া আর্জেন্টিনা বনাম মিশরের খেলা দেখতে বসে প্রথমে স্ট্রোক করে ঘটনাস্থলে বুমি করলে তাকে ধরাধরি করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ব্রেইন স্ট্রোক করেছে জানিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠায় তাকে। চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেল সাড়ে ৩ টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত কাউসার চাচাতো ভাই মোহাম্মদ রেদোয়ান জানান, ব্রেইন স্ট্রোক করার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকা আনার পর তার জ্ঞান ফিরেনি। আমরা তার লাশ নিয়ে বর্তমানে বাসায় যাচ্ছি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
