ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সম্পন্ন, সভাপতি শেখ রুহুল কুদ্দুস
শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশ: Wednesday, 1 July, 2026, 6:26 PM

শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সম্পন্ন, সভাপতি শেখ রুহুল কুদ্দুস

শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সম্পন্ন, সভাপতি শেখ রুহুল কুদ্দুস

পাইকগাছা উপজেলা সদরের ঐতিহ্যবাহী শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সম্পন্ন করা হয়েছে। সভাপতি সহ কমিটির সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 

১ জুলাই বুধবার সকালে বিদ্যালয়ে উপস্থিত হয়ে একই পদে একের অধিক প্রার্থী না থাকায় সকল প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা শিক্ষা অফিসার সঞ্জয় দেবনাথ। নির্বাচিতরা হলেন সভাপতি পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক, তোকিয়া শেখ পাড়া জামে মসজিদের সভাপতি ও বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি শেখ রুহুল কুদ্দুস। 

কমিটির অন্যান্যরা হলেন সদস্য সচিব প্রধান শিক্ষক সেলিনা পারভীন, সহ সভাপতি রবিউল ইসলাম, বিদ্যুোৎসাহী মহিলা সদস্য লুৎফা ইসলাম, জমিদাতা পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি রাজ্জাক আলী শেখ, অভিভাবক মহিলা সদস্য পপি রাণী তরফদার, তুলসী সরকার, অভিভাবক সদস্য রাজীব বিশ্বাস , কাউন্সিলর প্রতিনিধি উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, অবসরপ্রাপ্ত শিক্ষক রেখা রাণী মন্ডল ও শিক্ষক প্রতিনিধি শিবপদ সরদার। 

এদিকে বুধবার সকালে উপজেলা শিক্ষা অফিসারের সাথে মতবিনিময় করেছেন কমিটির নবনির্বাচিত সকল নেতৃবৃন্দ। এসময় বিদ্যালয়ের পক্ষ থেকে সভাপতি সহ সকলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status