ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
পার্বত্য জনপদে সেনাবাহিনীর মানবিক সহায়তা খাদ্যসামগ্রী, চিকিৎসা অনুদান ও পুনর্বাসন সামগ্রী বিতরণ
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
প্রকাশ: Thursday, 11 June, 2026, 11:23 AM

পার্বত্য জনপদে সেনাবাহিনীর মানবিক সহায়তা খাদ্যসামগ্রী, চিকিৎসা অনুদান ও পুনর্বাসন সামগ্রী বিতরণ

পার্বত্য জনপদে সেনাবাহিনীর মানবিক সহায়তা খাদ্যসামগ্রী, চিকিৎসা অনুদান ও পুনর্বাসন সামগ্রী বিতরণ

পার্বত্য অঞ্চলের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন। খাদ্যসামগ্রী বিতরণ, চিকিৎসা সহায়তা প্রদান এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের জন্য ঢেউটিন বিতরণের মাধ্যমে এ সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হয় ।

বুধবার (১০-জুন-২৬) সকাল ১০:০০ থেকে ১১:০৫ ঘটিকা পর্যন্ত দীঘিনালা জোনে আয়োজিত এক অনুষ্ঠানে ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক ও দীঘিনালা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-আমিন, এসইউপি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে সহায়তা সামগ্রী তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের সাব-জোন কমান্ডার মেজর তৌকির আহমেদ, এসইউপি, পিএসসি এবং জোন অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন আবদুল্লাহ আল আজমী।

পার্বত্য জনপদে সেনাবাহিনীর মানবিক সহায়তা খাদ্যসামগ্রী, চিকিৎসা অনুদান ও পুনর্বাসন সামগ্রী বিতরণ

পার্বত্য জনপদে সেনাবাহিনীর মানবিক সহায়তা খাদ্যসামগ্রী, চিকিৎসা অনুদান ও পুনর্বাসন সামগ্রী বিতরণ

অনুষ্ঠানে ছোট মেরুন বাজার দারুস সুন্নাহ মাদ্রাসা এবং দারুল উলুম সাহিদা সুমাইয়া বালিকা মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের জন্য চাল, আটা, চিনি, তেল ও ডালসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এছাড়া চিকিৎসা ব্যয়ের সহায়তা হিসেবে মোঃ বাচ্চু মিয়া ও ক্রিস ত্রিপুরাকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা নগদ অনুদান প্রদান করা হয়।

অন্যদিকে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে অন্তনিতা চাকমা, বাকী রাম ত্রিপুরা, মোছাঃ জাহেরা খাতুন, গৌরিকা বালা চাকমা, ফুলেকা চাকমা এবং মার্জিনা বেগমের মাঝে বসতঘর নির্মাণ ও পুনর্নির্মাণের জন্য ঢেউটিন বিতরণ করা হয়।

পার্বত্য জনপদে সেনাবাহিনীর মানবিক সহায়তা খাদ্যসামগ্রী, চিকিৎসা অনুদান ও পুনর্বাসন সামগ্রী বিতরণ

পার্বত্য জনপদে সেনাবাহিনীর মানবিক সহায়তা খাদ্যসামগ্রী, চিকিৎসা অনুদান ও পুনর্বাসন সামগ্রী বিতরণ

উপকারভোগীরা সেনাবাহিনীর এ মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়দের মতে, দুর্গম পার্বত্য অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন খাতে দীঘিনালা জোনের ধারাবাহিক জনকল্যাণমূলক কার্যক্রম সাধারণ মানুষের আস্থা ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

দীঘিনালা জোন সূত্রে জানা গেছে, পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও জনকল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status