ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৯ আশ্বিন ১৪৩৩
নরসিংদীতে মদের দোকানের ম্যানেজারকে পেট্রোল দিয়ে পুরানো মামলায়, গ্রেফতার ২
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 24 September, 2026, 8:48 PM

নরসিংদীতে মদের দোকানের ম্যানেজারকে পেট্রোল দিয়ে পুরানো মামলায়, গ্রেফতার ২

নরসিংদীতে মদের দোকানের ম্যানেজারকে পেট্রোল দিয়ে পুরানো মামলায়, গ্রেফতার ২

নরসিংদীর লাইব্রেরী পট্টিতে চাঞ্চল্যকর দেশীও মদের দোকানের ম্যানেজার রাব্বিকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্ত ২ জনকে গ্রেফতার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ

বৃহস্পতিবার(২৪ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদী মডেল থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার ও মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)।
প্রেস ব্রিফিং থেকে জানা যায় -
নরসিংদীর লাইসেন্সকৃত মদের দোকানের ম্যানেজার রাব্বির কাছে ১০ লিটার চোলাই মদ বাকি চায় প্রধান আসামি নিরালা হোটেলের মালিক জাহাঙ্গীর সরকার ,বাকিতে মদ না দেওয়ার কারণে আসামি আসামি জাহাঙ্গীর সরকারের ছেলে জাহিদ সহ আরো কিছু সংখ্যক দুর্বৃত্ত মদের দোকানের ম্যানেজার রাব্বি  নামে এক যুবকের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় । স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতাল ও পরে ঢাকার জাতীয় বার্ন ইউনিটের প্লাস্টিক সার্জারিতে ভর্তি করে। বর্তমানে তার অবস্থা গুরুত্বর ও আশঙ্কা জনক অবস্থায় আই সিউতে রয়েছে ভিকটিম। ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে নরসিংদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার পরপরই পুলিশ সুপারের নির্দেশে মডেল থানা পুলিশ অভিযানে নামে। গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি জাহাঙ্গীর সরকারকে বানিয়ারচল এলাকার তিন তলার একটি মুরগির ঘর থেকে গ্রেফতার করে। এর আগে আরো একজন আসামিকে গ্রেফতার করে ,বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছেন পুলিশ।
প্রেস ব্রিফিংয়ে ওসি বলেন
গ্রেফতারকৃত আসামীদের আজ দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং তাদের রিমান্ডের আবেদন করা হবে বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status