ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬ ● ১১ আশ্বিন ১৪৩৩
এশিয়ান গেমস
কাজাখস্তানকে হারিয়ে শেষ ষোলোতে বাংলাদেশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 26 September, 2026, 10:32 AM

কাজাখস্তানকে হারিয়ে শেষ ষোলোতে বাংলাদেশ

কাজাখস্তানকে হারিয়ে শেষ ষোলোতে বাংলাদেশ

এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। পুরুষ দ্বৈত বিভাগের রাউন্ড অব ৩২-এর ম্যাচে কাজাখস্তানকে সরাসরি দুই গেমে উড়িয়ে দিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছেন বাংলাদেশের গৌরব সিংহ ও আয়মান ইবনে জামান জুটি।

শুক্রবার ইচিনোমিয়া সিটি মিউনিসিপ্যাল জিমনেশিয়ামের কোর্ট-২-তে কাজাখ জুটির মুখোমুখি হন দুই লাল-সবুজ প্রতিনিধি। প্রতিপক্ষ আরতুর নিয়াজভ ও খাইতমুরাত কুলমাতভের বিরুদ্ধে শুরু থেকেই ম্যাচের গতি নিজেদের নিয়ন্ত্রণে রাখেন গৌরব-আয়মান।

প্রথম গেমে প্রতিপক্ষকে কার্যত কোনো সুযোগই দেননি তারা। ঝড়ো পারফরম্যান্সে ২১-৮ ব্যবধানে প্রথম গেমটি পকেটে পুরে নেয় বাংলাদেশ।
দ্বিতীয় গেমেও সেই দাপট অব্যাহত রেখে ২১-১২ ব্যবধানে জয় নিশ্চিত করে ম্যাচ নিজেদের করে নেন তারা।

কাজাখ জুটিকে ২-০ গেমে উড়িয়ে দিয়ে ঐতিহাসিক এই জয় ছিনিয়ে নেয় লাল-সবুজ প্রতিনিধিরা। উল্লেখ্য, এশিয়ান গেমসের ব্যাডমিন্টন ইভেন্টে এবারই প্রথম অংশগ্রহণ করছে বাংলাদেশ। আর প্রথমবার অংশ নিয়েই শেষ ষোলো নিশ্চিত করে ইতিহাস গড়লেন গৌরব ও আয়মান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status