ঝিনাইগাতী উপজেলায় অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে অভিযান পরিচালনার সময় আজ রাতে বালুদস্যুদের হামলায় বন বিভাগের ১ কর্মকর্তা ও ১ বনপ্রহরী আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, অত:পর উন্নত চিকিৎসার জন্য শেরপুর নিয়ে যাওয়া হয়। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার খবর পেয়ে ঝিনাইগাতী উপজেলা প্রশাসন, ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক: আলহাজ্ব মো. শাহজাহান আকন্দ, সদস্য সচিব: মো. লুৎফর রহমান,সিনিয়র যুগ্ম আহ্বায়ক: ইঞ্জিনিয়ার, মো. তৌহিদুর রহমান,যুগ্ম আহ্বায়ক: আব্দুল মান্নান হাসপাতালে উপস্থিত হয়ে আহতদের খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। এ ব্যাপারে উপজেলা প্রশাসন জানান,দ্রুত বালুদস্যু হামলাকারীদের আইনের আওতায় আনা হবে,এ ব্যাপারে কাওকে ছাড় দেওয়া হবে না।