ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ জুলাই ২০২৬ ১০ শ্রাবণ ১৪৩৩
দেশীয় মাছের প্রজনন রক্ষায় জব্দের পর ধ্বংস হচ্ছে জাল
মো: সবুজ ইসলাম, রাণীশংকৈল
প্রকাশ: Saturday, 25 July, 2026, 8:19 PM

দেশীয় মাছের প্রজনন রক্ষায় জব্দের পর ধ্বংস হচ্ছে জাল

দেশীয় মাছের প্রজনন রক্ষায় জব্দের পর ধ্বংস হচ্ছে জাল

দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নিষিদ্ধ কারেন্ট জাল, চায়না দুয়ারি ও ঘুপসি জালের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে মৎস্য অধিদপ্তর। চলতি জুলাই মাসজুড়ে পরিচালিত ভ্রাম্যমাণ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, রাণীশংকৈল উপজেলার বিভিন্ন এলাকা ও সাপ্তাহিক হাটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। চলতি মাসের শুরু থেকে শেষ সপ্তাহ পর্যন্ত এসব অভিযানে ১০৩টি চায়না দুয়ারি, ১১২টি কারেন্ট জাল ও ১০টি ঘুপসি জাল জব্দ করা হয়েছে। পরে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া বিভিন্ন ডোবা, নালা ও বিল থেকে উদ্ধার করা নিষিদ্ধ জালও নিয়মিত ধ্বংস করা হচ্ছে।

এদিকে জেলার বিভিন্ন সাপ্তাহিক হাট ঘুরে দেখা গেছে, ট্যাংরা, পুঁটি, পায়া ও শিংসহ বিভিন্ন দেশীয় প্রজাতির অতি ছোট মাছ বিক্রি হচ্ছে। এসব মাছের অনেকগুলোই পূর্ণাঙ্গ হওয়ার আগেই ধরা পড়েছে। এতে দেশীয় মাছের প্রজনন ও স্বাভাবিক বংশবিস্তার ব্যাহত হচ্ছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন।

রাণীশংকৈল পৌরবাজারের মাছের ক্রেতা মওদুদ বলেন,এত ছোট মাছ কিনে বাড়িতে নিয়ে পরিষ্কার করতে গেলেই প্রায় কিছুই থাকে না। চায়না দুয়ারি জালের কারণে মাছের পোনা নির্বিচারে ধরা পড়ছে। এভাবে চলতে থাকলে অচিরেই বিল-ঝিলে দেশীয় মাছের সংকট দেখা দেবে।

রাণীশংকৈল উপজেলা সমবায় মৎস্যজীবী সমিতির সভাপতি শাহাবুদ্দিন মাস্টার বলেন, আগের মতো এখন আর দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায় না। মৎস্য অধিদপ্তরের অভিযানকে আমরা স্বাগত জানাই। এ ধরনের অভিযান আরও জোরদার করা প্রয়োজন।

এ বিষয়ে রাণীশংকৈল উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল জলিল বলেন, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ইতোমধ্যে কারেন্ট জালসহ বিভিন্ন ধরনের নিষিদ্ধ জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। মাছের প্রজনন রক্ষায় এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status