ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ ৮ শ্রাবণ ১৪৩৩
নেছারাবাদে উচ্চস্বরে সাউন্ডবক্স বাজানোর অপরাধে যুবকের অর্থদন্ড, সাউন্ডবক্স জব্দ
ওমর ফারুক, নেছারাবাদ
প্রকাশ: Thursday, 23 July, 2026, 6:37 PM

নেছারাবাদে উচ্চস্বরে সাউন্ডবক্স বাজানোর অপরাধে যুবকের অর্থদন্ড, সাউন্ডবক্স জব্দ

নেছারাবাদে উচ্চস্বরে সাউন্ডবক্স বাজানোর অপরাধে যুবকের অর্থদন্ড, সাউন্ডবক্স জব্দ

নেছারাবাদে পেয়ারা বাগানে উচ্চস্বরে সাউন্ডবক্স বাজানোর অপরাধে মো. মেহেদি হাসান নামে এক যুবককে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

এ সময় দুটি সাউন্ডবক্স জব্দ করা হয়। সে পাশ্ববর্তী কাউখালী উপজেলার বেতকা এলাকার এনায়েত হাওলাদারের ছেলে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার পর্যটন এলাকা নামে পরিচিত আটঘর কুড়িয়ানার পেয়ারা বাগানে ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করেন। এতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান মাহামুদ।

জানাগেছে, ওই যুবক আটঘর কুড়িয়ানা পেয়ারা বাগানে ট্রলারে করে উচ্চস্বরে সাউনডবক্স বাজিয়ে পেয়ারা বাগান ভ্রমনের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ২ হাজার টাকা অর্থদন্ডাদেশ দেন এবং ২টি সাউন্ডবক্স জব্দ করেন।

উল্লেখ্য,পর্যটন এলাকায় শান্তি শৃঙ্খলা ও পর্যটকবান্ধব পরিবেশ বজায় রাখতে অতি সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসার অমিত দত্ত ৮ দফা নির্দেশনা জারি করেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status