|
গাজীপুরে আবাসিক হোটেলে পুলিশের অভিযান: ২ নারী ‘মুফতি’সহ গ্রেপ্তার ৭
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাজীপুরে আবাসিক হোটেলে পুলিশের অভিযান: ২ নারী ‘মুফতি’সহ গ্রেপ্তার ৭ পুলিশ সূত্রে জানা গেছে, বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদের নেতৃত্বে এবং এসআই শামসুজ্জামানের উপস্থিতিতে জয়দেবপুর রোডের 'হোটেল রাজমনি' আবাসিক হোটেলে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মুফতি মোছা. সাকুরা আক্তার (২০) — পিতা: মৃত নাজিম উদ্দীন, ধোবাউড়া, ময়মনসিংহ। মুফতি মোছা. সুমি বেগম (৩২) — পিতা: আক্কাস মিয়া, দেলদুয়ার, টাঙ্গাইল। মাও. মুফতি মো. উসমান গনি (২৮) — পিতা: মৃত মোতালেব, ঝিনাইগাতী, শেরপুর। মুফতি মো. আবু শোয়াইব — পিতা: মো. আফতার উদ্দীন, ধোবাউড়া, ময়মনসিংহ। অন্যরা হলেন- সুমন ইসলাম সানি (২৬) — পিতা: মৃত রফিকুল ইসলাম, আটোয়ারী, পঞ্চগড়। আসাদুজ্জামান রীমন (২৬) — পিতা: ওসমান আলী, চান্দনা, বাসন, গাজীপুর। মো. ফয়সাল (২৫) — পিতা: হাফিজ উদ্দিন, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে। বিষয়টি খতিয়ে দেখে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
