ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ জুলাই ২০২৬ ১০ শ্রাবণ ১৪৩৩
নেশার টাকা নিয়ে বিরোধ, রাঙামাটিতে মায়ের দায়ের কোপে ছেলের মৃত্যু
চাই সুই উ মারমা, রাঙ্গামাটি
প্রকাশ: Saturday, 25 July, 2026, 8:52 PM

নেশার টাকা নিয়ে বিরোধ, রাঙামাটিতে মায়ের দায়ের কোপে ছেলের মৃত্যু

নেশার টাকা নিয়ে বিরোধ, রাঙামাটিতে মায়ের দায়ের কোপে ছেলের মৃত্যু

রাঙামাটি শহরে নেশার টাকার দাবিকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে মায়ের দায়ের কোপে সাকিবুল ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিকেলে শহরের তবলছড়ি এলাকার আসামবস্তি মির্জা টিলার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, সাকিবুল ইসলাম নেশাগ্রস্ত অবস্থায় পরিবারের সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে নেশার টাকা নিয়ে মায়ের সঙ্গে তীব্র বিরোধ সৃষ্টি হলে তার মা রেখা ইসলাম ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে তাকে আঘাত করেন।

পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সাকিবুলকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল কর্মকর্তা ডা. ফুহাদ হাসান খান জানান, হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে ওই যুবকের মৃত্যু হয়েছে।মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন বলেন, পারিবারিক কলহের জেরে মায়ের দায়ের কোপে ছেলের মৃত্যু হয়েছে। ঘটনার পর নিহতের মা ও বাবাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status