ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৩ জুন ২০২৬ ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
খুলনায় মোটরসাইকেলে এসে বিএনপি নেতাকে গুলি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 3 June, 2026, 4:13 PM

খুলনায় মোটরসাইকেলে এসে বিএনপি নেতাকে গুলি

খুলনায় মোটরসাইকেলে এসে বিএনপি নেতাকে গুলি


খুলনার রূপসা উপজেলায় ওয়ার্ড পর্যায়ের এক বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তালতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে রূপসা থানার ওসি আবদুর রাজ্জাক মীর জানিয়েছেন।

আহত ৪৫ বছর বয়সী শাহীনুর শেখ তালতলা এলাকার আতিয়ার শেখের ছেলে।

রূপসা উপজেলার ৪ নম্বর টিএসবি বাহিরদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির এ সহ সভাপতি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি আবদুর রাজ্জাক বলেন, “মঙ্গলবার রাতে নিজ গ্রামের একটি চায়ের দোকানে অবস্থান করছিলেন শাহীনুর শেখ। এ সময় মোটরসাইকেলে করে আসা হেলমেট পরা দুই যুবক তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

“এতে একটি গুলি শাহীনুরের পায়ে লাগে। আরেকটি গুলি মাথার চামড়া ভেদ করে বেরিয়ে যায়।

“স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।”

এ পুলিশ কর্মকর্তা বলছেন, “ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে। হামলার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে।”

এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি এবং কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status