ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬ ● ২৯ আশ্বিন ১৪৩৩
গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে রাঙ্গাবালীতে কর্মশালা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 14 October, 2026, 6:49 PM

গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে রাঙ্গাবালীতে কর্মশালা

গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে রাঙ্গাবালীতে কর্মশালা

পরিকল্পিত যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, উন্নয়নে অগ্রাধিকার নির্ধারণ ও সড়কসংক্রান্ত তথ্য যাচাইয়ের উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এলজিইডি। এর অংশ হিসেবে পটুয়াখালীর রাঙ্গাবালীতে অনুষ্ঠিত হয়েছে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা।
‎
‎বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।
‎
‎এতে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক চিহ্নিতকরণ, গুরুত্বপূর্ণ সড়কগুলোর অগ্রাধিকার নির্ধারণ এবং জিআইএসভিত্তিক তথ্য যাচাইয়ের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি উপজেলার সড়ক যোগাযোগব্যবস্থার বাস্তব চিত্র বিবেচনায় নিয়ে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে আলোচনা করেন অংশগ্রহণকারীরা।
‎
‎উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসানের সভাপতিত্বে কর্মশালায় সঞ্চালনা করেন উপজেলা প্রকৌশলী মো. এমরান হাসান।
‎
‎আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেটস কনসালটিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস স্পেশালিস্ট প্রকৌশলী ফাহিম শাহরিয়ার। এ ছাড়া প্রতিষ্ঠানটির জিআইএস অ্যানালিস্ট ফাহিম আহমদ দিব্য জিআইএসভিত্তিক তথ্য বিশ্লেষণ কার্যক্রমে অংশ নেন।
‎
‎যাচাইকৃত তথ্য ও স্থানীয় পর্যায়ের মতামতের ভিত্তিতে গ্রামীণ সড়কের উন্নয়ন অগ্রাধিকার নির্ধারণ এবং একটি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নই এ কর্মশালার মূল লক্ষ্য।
‎
‎

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status