ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২ জুন ২০২৬ ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেসির রুম নম্বর বলছে বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 2 June, 2026, 6:37 PM

মেসির রুম নম্বর বলছে বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা!

মেসির রুম নম্বর বলছে বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা!

আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের কানসাসে প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ক্যাম্প শুরুর পর থেকেই দলকে ঘিরে নানা আলোচনা চলছে। এরই মধ্যে অধিনায়ক লিওনেল মেসির রুম নম্বর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে নতুন এক কৌতূহল, যা আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে বাড়িয়ে দিয়েছে শিরোপা জয়ের আশাবাদ।

জানা গেছে, কানসাসে জাতীয় দলের ক্যাম্পে মেসি উঠেছেন ২০২ নম্বর রুমে। আর এই সংখ্যাটিকেই নিজেদের মতো করে ব্যাখ্যা করছেন সমর্থকেরা। তাদের দাবি, কাতার বিশ্বকাপে মেসি ছিলেন ২০১ নম্বর রুমে, যেখানে ২+১ যোগফল দাঁড়ায় ৩ যা আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ শিরোপার সঙ্গে মিলে যায়। এবার ২০২ নম্বর রুমের ক্ষেত্রে ২+২ যোগফল ৪ হওয়ায় অনেকেই এটিকে আর্জেন্টিনার সম্ভাব্য চতুর্থ বিশ্বকাপ জয়ের প্রতীক হিসেবে দেখছেন।

তবে জাতীয় দলের ক্যাম্পে মেসির একা থাকার বিষয়টি নতুন নয়। এর আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, দীর্ঘদিনের রুমমেট ও ঘনিষ্ঠ বন্ধু সার্জিও আগুয়েরো অবসরে যাওয়ার পর থেকে জাতীয় দলের ক্যাম্পে তিনি সাধারণত একাই থাকেন। কাতার বিশ্বকাপেও তিনি একক কক্ষে ছিলেন এবং এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন।
 
এদিকে দলের অন্যান্য অভিজ্ঞ ফুটবলাররা আগের মতোই জোড়ায় জোড়ায় রুম ভাগাভাগি করে থাকছেন। মেসির ঘনিষ্ঠ বন্ধু রদ্রিগো ডি পল এবারও ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দির সঙ্গে একই রুমে অবস্থান করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ওতামেন্দি তাদের কক্ষের একটি ছবিও শেয়ার করেছেন।

বিশ্বকাপের পর্দা উঠতে আর বেশি সময় বাকি নেই। মাঠের লড়াইয়ে শেষ পর্যন্ত কী ঘটবে, সেটির উত্তর মিলবে সময়ের সঙ্গে। তবে কানসাসে মেসির ২০২ নম্বর রুম ইতোমধ্যেই আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে জন্ম দিয়েছে নতুন এক বিশ্বাস হয়তো এবারও সংখ্যার এই কাকতালীয় মিলই নিয়ে আসবে আরেকটি বিশ্বজয়ের গল্প।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status