আর্জেন্টিনার ফুটবল প্রধানকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 23 July, 2026, 11:10 AM
আর্জেন্টিনার ফুটবল প্রধানকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল
বিশ্বকাপ শুরুর আগেই দুর্নীতির অভিযোগ উঠেছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ও কোষাধ্যক্ষ্যের ওপর। এর মাঝেই খবর বের হয়, ফাইনালের আগে যুক্তরাষ্ট্রে তাদের আটকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বিজ্ঞাপন
তবে এই বিষয়টি ভিত্তিহীন বলে অস্বীকার করেছেন দেশটির ফুটবলের শীর্ষ কর্মকর্তারা। কিন্তু অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত তৃতীয় একটি পক্ষের বিরুদ্ধে মার্কিন তদন্তের কথা স্বীকার করেছে এএফএ।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুসারে, রোববার বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে হারের পর জাতীয় দলের সঙ্গে বিমানে দেশে ফেরার আগে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া ও কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোকে আটক করা হয়।
এএফএর আন্তর্জাতিক চুক্তি–সম্পর্কিত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করে মার্কিন কর্তৃপক্ষ এবং তাদের ইলেকট্রনিক ডিভাইসও জব্দ করা হয়। এরপর তাদের আদালতে হাজির হতে সমন জারি করা হয়।
এসব প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে একটি বিবৃতি দিয়েছে এএফএ। যেখানে এসব দাবিকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে এএফএ।