ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩
নারী এশিয়া কাপ
বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 8 September, 2026, 10:22 AM

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত

থাইল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে টাইগ্রেসদের ব্যাটিং ছিল প্রশ্নবিদ্ধ। দ্বিতীয় ম্যাচে ব্যাটারদের ব্যর্থতার শ্রীলঙ্কার কাছে হারে লাল-সবুজের প্রতিনিধিরা। 

এতে এশিয়া কাপের সেমিফাইনালে উঠতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাঁচা-মরার লড়াই হয়ে দাঁড়িয়েছে নিগার সুলতানা জ্যোতিদের জন্য। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দুবাইয়ে মুখোমুখি হবে দুই দল। 

প্রথম দুই ম্যাচে বাংলাদেশের স্কোর ছিল ১২৯ ও ১১৪। শ্রীলঙ্কার বিপক্ষে অল্প পুঁজিতেও ভালো লড়াই করেছিল তারা। কিন্তু মিস ফিল্ডিংয়ের খেসারত দিতে হয়েছে।

দলের তারকা ব্যাটার সোবহানা মোস্তারি বলেছেন, ‘শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ওয়ানডে বিশ্বকাপে আমরা ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের ওপর ব্যাপকভাবে মনোযোগ দিয়েছিলাম। কিছু নির্দিষ্ট জায়গায় আমাদের সত্যিই উন্নতি করতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত, আমরা ক্যাচ (গুরুত্বপূর্ণ মুহূর্তে) মিস করি নয়তো ভুল ফিল্ডিং করি। আমাদের ব্যাটিং ও ফিল্ডিংয়ে উন্নতি করতে হবে।’

এই ম্যাচ জিতলে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে সেমিফাইনাল খেলতে হবে বাংলাদেশকে। তবে এখনই সেই ম্যাচের প্রতিপক্ষকে নিয়ে ভাবছে না তারা। এমনকি আগের দুই ম্যাচের ব্যাটিং ব্যর্থতা নিয়েও দুশ্চিন্তা করছে না। মোস্তারি আমিরাতকে সমীহ করে বললেন, ‘সংযুক্ত আরব আমিরাত একটি ভালো দল। এখন আমাদের মনোযোগ শেষ ম্যাচে এবং আমাদের এটা জিততে হবে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status