|
এশিয়া কাপ হকি
চাইনিজ তাইপেকে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা
নতুন সময় ডেস্ক
|
![]() চাইনিজ তাইপেকে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা শনিবার (৫ সেপ্টেম্বর) চীনের ম্যাকাওতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এতে এশিয়া কাপে উড়ন্ত শুরু পেয়েছেন রিয়া-কনারা। এদিন ম্যাচের শুরু থেকে শেষ বাঁশি বাজা পর্যন্ত টার্ফে ছিল কেবলই বাংলাদেশি মেয়েদের একচেটিয়া আধিপত্য। প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক হকির পসরা সাজিয়ে প্রতিপক্ষকে রীতিমতো কোণঠাসা করে রাখে তারা ম্যাচের ডেডলক ভাঙেন কনা আক্তার। তার দারুণ এক গোলে লিড নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। কনার পর তাইপের রক্ষণভাগ তছনছ করে দেন ইমা ও আইরিন আক্তার রিয়া। স্টিকের নান্দনিক জাদুতে প্রতিপক্ষকে বোকা বানিয়ে এই দুজনই আদায় করে নেন জোড়া গোল। ম্যাচের শেষভাগে এসেও আক্রমণের ধার কমায়নি বাংলাদেশ। বরং চতুর্থ কোয়ার্টারে গোল উৎসবে যোগ দেন খোদ অধিনায়ক সারিকা রিমন। সামনে থেকে নেতৃত্ব দিয়ে চমৎকার দক্ষতায় পরপর দুটি গোল করে দলের ৭-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত করেন তিনি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পর্যটন শিল্পের উন্নয়ন এবং দেশব্যাপী কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখবে অতিথি ডট কম : লায়ন সাইফুল ইসলাম সোহেল
অত্যাধুনিক ফার্মাসিউটিক্যাল গবেষণায় বেক্সিমকো ফার্মা ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অংশীদারত্ব
মিছিল-শোভাযাত্রা-র্যালি-লংমার্চ: রাজনৈতিক কর্মসূচিগুলো কখন, কীভাবে এলো?
চাইনিজ তাইপেকে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা
