|
মালয়েশীয় প্রতিনিধি দলের সাথে পঞ্চগড় জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মুস্তাক আহমেদ , পঞ্চগড়
|
![]() মালয়েশীয় প্রতিনিধি দলের সাথে পঞ্চগড় জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ, এমপি। সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ শুকরিয়া পারভীন। মতবিনিময় সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন। তিনি বলেন, বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষে আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। মালয়েশিয়ার এই শীর্ষস্থানীয় তথ্য-প্রযুক্তি প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহায়তা পঞ্চগড় জেলাসহ দেশের সামগ্রিক অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি পঞ্চগড়ে বিনিয়োগের যাবতীয় সুযোগ সুবিধা প্রদানের আশ্বাস দেন প্রধান অতিথি। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোছাঃ শুকরিয়া পারভীন মালয়েশীয় প্রতিনিধি দলকে পঞ্চগড়ে স্বাগত জানান। তিনি জেলার বিভিন্ন সম্ভাবনাময় খাতগুলোর কথা তুলে ধরেন এবং প্রযুক্তিগত আধুনিকায়নের মাধ্যমে এসব খাতের দক্ষতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন। সভায় মালয়েশীয় প্রতিনিধি দলের সদস্য সিম হন ওয়াই (Sim Hon Wai) প্রধান পরিচালন কর্মকর্তা এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা (Chief Operating Officer - COO & Chief Technology Officer - CTO) ও বিজয় শঙ্কর (Vijay Shankar) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (Senior Vice President) তাদের প্রতিষ্ঠানের বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি, আইওটি (IoT) সলিউশন এবং আইসিটি খাতের উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন। তারা বাংলাদেশের প্রযুক্তিগত ও অবকাঠামোগত উন্নয়নে যৌথভাবে কাজ করার গভীর আগ্রহ প্রকাশ করেন। তারা পঞ্চগড়ে সোলার প্লান্ট নির্মাণে অধিকতর গুরুত্ব দিয়ে সম্ভবনার কথা তুলে ধরেন। উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, চেম্বার অব কমার্সের প্রতিনিধিবৃন্দ, আমদানি ও রপ্তানি কারক এসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দ, সিএন্ডএফ প্রতিনিধি ও আমন্ত্রিত ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
