ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ জুলাই ২০২৬ ১১ শ্রাবণ ১৪৩৩
উল্টো পথে ধুলেই নরম হবে কেশ! দেখাবে ফোলা-ফাঁপা? বিশেষ কৌশলটি কী?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 26 July, 2026, 6:02 PM

উল্টো পথে ধুলেই নরম হবে কেশ! দেখাবে ফোলা-ফাঁপা? বিশেষ কৌশলটি কী?

উল্টো পথে ধুলেই নরম হবে কেশ! দেখাবে ফোলা-ফাঁপা? বিশেষ কৌশলটি কী?

বর্ষার মরসুমে বাতাসে আর্দ্রতা বেশি থাকলেও, এই সময় চুল সহজেই রুক্ষ হয়ে পড়ে। আবার কারও চুল একটু বেশি তেলচিটে হয়ে যায়। এমন সমস্যার সমাধান হতে পারে চুল ধোয়ার প্রক্রিয়ায় সামান্য বদল আনলেই।

প্রথমে তেল মাখা, তার পরে শ্যাম্পু এবং সব শেষে কন্ডিশনারের ব্যবহার। মাথা তেলচিটে বেশি হলে এক বার ধুয়ে ফেলার পরে দু’বার শ্যাম্পু। চুল পরিষ্কারের ক্ষেত্রে এমন নিয়মের কথাই সকলের জানা।

কিন্তু যদি কখনও উল্টো হয়। মানে কন্ডিশনার আগে, শ্যাম্পু পরে, তা হলে কী হতে পারে? বর্ষার মরসুমে বাতাসে আর্দ্রতা বেশি থাকলেও, এই সময় চুল সহজেই রুক্ষ হয়ে পড়ে। আবার কারও চুল একটু বেশি তেলচিটে হয়ে যায়। এমন সমস্যার এক সহজ সমাধান দিয়েছেন ক্যালিফোর্নিয়া নিবাসী ত্বকরোগ চিকিৎসক স্যান্ড্রা ওসকা। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, চুলের উপরের স্তরে যে কিউটিকল থাকে, সেটি অনেক সময়ে ক্ষতিগ্রস্ত হয়। তাতে ছিদ্র তৈরি হয়। কন্ডিশনার চুলের উপরে সাময়িক ভাবে লিপিডের আস্তরণ তৈরি করে। তাই কন্ডিশনার ব্যবহারের পরে যদি শ্যাম্পু করা হয়, তা হলে শ্যাম্পুর যে সমস্ত উপাদান চুল রুক্ষ করে দেয়, সেটি চুলের ভিতরে ঢুকবে না।

এই কৌশল কি সত্যিই কাজের? কারও চুল ঘন, কোঁকড়া, কারও চুল আবার বেশি পাতলা। চর্মরোগের চিকিৎসক ডিমিত্রি সোয়ার্জবার্গের কথায়, পাতলা এবং তেলতেলে চুল এই কৌশল কার্যকর হলেও, বেশি ঘন, কোঁকড়ানো বা মোটা ধরনের চুলের জন্য নয়। কারণ, এই ধরনের চুলের জন্য বাড়তি আর্দ্রতার দরকার। শ্যাম্পু করার পরে কন্ডিশনারের পরত উঠে গেলে, চুল আবার রুক্ষ হয়ে যাবে। তবে এমন চুলে যদি শ্যাম্পু করার পরে আবার কন্ডিশনার মাস্ক ব্যবহার করা যায়, চুল নরম থাকবে। ফোলা-ফাঁপাও দেখাবে।

উল্টো পথে ধুলেই নরম হবে কেশ! দেখাবে ফোলা-ফাঁপা? বিশেষ কৌশলটি কী?

উল্টো পথে ধুলেই নরম হবে কেশ! দেখাবে ফোলা-ফাঁপা? বিশেষ কৌশলটি কী?

কন্ডিশনার থেকে শ্যাম্পু, চুল ধোয়ার উল্টো ধাপ

পাতলা, হালকা কোঁকড়া এবং ঢেউ খেলানো চুলে কৌশলটি কার্যকর। কারণ, কন্ডিশনার চুলের জট ছাড়াতে সাহায্য করে। চুল জল দিয়ে ধুয়ে তোয়ালে দিয়ে হালকা মুছে নিন। তার পরে কন্ডিশনার লাগিয়ে রাখুন ৫-৭ মিনিট। শ্যাম্পু করতে হবে তার পরে।

শ্যাম্পু করারও ধরন আছে। মাথার ত্বক এবং চুলের গোড়া পরিষ্কার করতে হবে ভাল ভাবে। বাকি চুল শ্যাম্পুর ফেনায় ধুয়ে যায়। চুলের ডগা বার বার ঘষাঘষি করলে ভেঙে যেতে পারে।

ডিপ কন্ডিশনিং

কন্ডিশনারের পর শ্যাম্পু— এতেই চুল ধোয়া শেষ হয়ে যাওয়ার কথা। তবে ঘন, কোঁকড়া চুলের জন্য বা অতিরিক্ত রুক্ষ চুলের জন্য ডিপ কন্ডিশনিং দরকার। শ্যাম্পু করার পরে আবার কন্ডিশনিং মাস্ক ব্যবহার করে, সেটি ধুয়ে ফেলতে হবে। এতে চুল অনেক বেশি নরম, আর্দ্র জটমুক্ত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status