|
নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গনে বাস, নিহত ১
নতুন সময় প্রতিবেদক
|
![]() নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গনে বাস, নিহত ১ রবিবার (২৬ জুলাই) রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম একটি হোটেলের কর্মচারী ছিলেন। গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার তানভীর হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পরিস্থান পরিবহনের একটি বাস কুর্মিটোলা এলাকায় যাত্রী নামানোর জন্য রাস্তার পাশে থামানোর চেষ্টা করলে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের প্রাঙ্গণে ঢুকে পড়ে। বাসের ধাক্কায় হাসপাতালের গেটসংলগ্ন গ্যাসের নিয়ন্ত্রণ কক্ষের দেয়াল ভেঙে যায়। গেটের সামনে দাঁড়িয়ে থাকা রফিকুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর ক্যান্টনমেন্ট থানা পুলিশ বাসচালককে আটক করেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গনে বাস, নিহত ১
মান সনদ নেই, এসিআই গোদরেজ ও আফতাব ফিডসহ ৭ প্রতিষ্ঠানকে জরিমানা
জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আলফাডাঙ্গায় রোটারী ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি
গাজীপুরে বড় ভাইকে গাছে বেঁধে হত্যা: ছোট ভাইসহ জড়িতদের খুঁজছে পুলিশ
উল্টো পথে ধুলেই নরম হবে কেশ! দেখাবে ফোলা-ফাঁপা? বিশেষ কৌশলটি কী?
ইতালিয়ান হেয়ার ওয়াশিং ট্রিক এখন ভাইরাল: চুলের যত্নে যে পদ্ধতি মেনে চলতেন মনিকা বেলুচ্চি নিজেও
গাজীপুরে আবাসিক হোটেলে পুলিশের অভিযান: ২ নারী ‘মুফতি’সহ গ্রেপ্তার ৭
মালয়েশীয় প্রতিনিধি দলের সাথে পঞ্চগড় জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
