ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১ জুন ২০২৬ ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাতের আঁধারে খাদে মিলল যুবকের মরদেহ, পাশে ভ্যানগাড়ি
মোঃ জাহিদুল হাসান,সরিষাবাড়ী
প্রকাশ: Monday, 1 June, 2026, 3:10 PM

রাতের আঁধারে খাদে মিলল যুবকের মরদেহ, পাশে ভ্যানগাড়ি

রাতের আঁধারে খাদে মিলল যুবকের মরদেহ, পাশে ভ্যানগাড়ি

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সিংগুয়া সরকারবাড়ি সংলগ্ন সড়কের পাশের একটি খাদ থেকে ভ্যানগাড়িসহ মো. ওমর ফারুক (সাবেক নাম ডিজেন) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে বা ভোরের কোনো এক সময় এ ঘটনা ঘটে থাকতে পারে। খবর পেয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে খাদ থেকে মরদেহ উদ্ধার করেন।

নিহত ওমর ফারুকের জন্মস্থান টাঙ্গাইলের মধুপুর উপজেলার ধরাটি পাহাড় এলাকায়। তিনি গারো সম্প্রদায়ের খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন। ২০১৯ সালে ইসলাম ধর্ম গ্রহণের পর মুসলিম পরিবারে বিয়ে করেন। বর্তমানে তিনি স্ত্রী ও এক পুত্রসন্তান রেখে গেছেন।

পরিবার ও স্থানীয়দের ভাষ্যমতে, তিনি দীর্ঘদিন ধরে সরিষাবাড়ীর উদনাপাড়া, রায়দেরপাড়া, বালিয়াসহ বিভিন্ন এলাকায় মুরগির খামারে কাজ করতেন।

মরদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এটি দুর্ঘটনা, নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে—তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status