ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১ জুন ২০২৬ ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
তেঁতুলিয়ায় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইসরাফিল শাহীনকে সংবর্ধনা
মুস্তাক আহমেদ, পঞ্চগড়
প্রকাশ: Monday, 1 June, 2026, 3:12 PM

তেঁতুলিয়ায় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইসরাফিল শাহীনকে সংবর্ধনা

তেঁতুলিয়ায় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইসরাফিল শাহীনকে সংবর্ধনা

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নবগঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইসরাফিল শাহীনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শিক্ষা, সংস্কৃতি ও উচ্চশিক্ষা উন্নয়নে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর পক্ষ থেকে এই সংবর্ধনা দেয়া হয়।

গতকাল রবিবার (৩১ মে) বেলা ১১টায় তেঁতুলিয়া উপজেলা পরিষদ হলরুমে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘কারিগর’, ‘তেঁতুলিয়া থিয়েটার’ এবং ‘করতালে’-এর যৌথ উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের কৃতি সন্তান ও ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইসরাফিল শাহীন। অনুষ্ঠানের শুরুতে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মকবুলার রহমান এবং মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি হারুন অর রশিদ, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি তাজউদ্দীন আহম্মেদ, কারিগরের সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ ও তেঁতুলিয়া থিয়েটারের আশরাফুল ইসলাম  । এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, গণমাধ্যমকর্মী, সাংস্কৃতিক কর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবর্ধনার জবাবে উপাচার্য অধ্যাপক ড. ইসরাফিল শাহীন বলেন, "ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় হবে উত্তরাঞ্চলের উচ্চশিক্ষার অন্যতম বাতিঘর। আমি এই বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক, গবেষণাভিত্তিক ও যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। উত্তরাঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানের শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে আমরা কাজ করছি।"

এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনায় স্থানীয় সচেতন মহলের গঠনমূলক মতামত ও সহযোগিতা প্রত্যাশা করেন।

উল্লেখ্য, অধ্যাপক ড. ইসরাফিল শাহীন ১৯৬৪ সালের ৫ জানুয়ারি পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের কাঁটালী গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করার পর তিনি থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিষয়ে স্নাতকোত্তর এবং ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

প্রায় ২৯ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগে অধ্যাপনার পর সরকার তাঁকে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করে।

উত্তরাঞ্চলের উচ্চশিক্ষা ও গবেষণার নতুন দিগন্ত উন্মোচনে ড. ইসরাফিল শাহীনের নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status