|
চিলমারীতে এমপি’র পিএসের ওপর হামলার অভিযোগে দুই ভাই কারাগারে
মোঃ মাহবুবুল হাসান,চিলমারী
|
![]() চিলমারীতে এমপি’র পিএসের ওপর হামলার অভিযোগে দুই ভাই কারাগারে একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। আটককৃতরা হলেন উলিপুর উপজেলার রসুলপুর তবকপুর এলাকার আইয়ুব আলীর ছেলে আতাউর রহমান (৩০) ও রেজাউল করিম (২৪)। মো. সানাউল্লাহ সরকার জানান, এমপি’র নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে তারা কুড়িগ্রাম যাচ্ছিলেন। মাটিকাটা মোড়ে যানজট নিরসনের চেষ্টা করার সময় দুই যুবকের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয় এবং এক পর্যায়ে তিনি শারীরিকভাবে লাঞ্ছিত হন। এ ঘটনায় তাদের সঙ্গে থাকা আরও একজন আহত হয়েছেন বলেও তিনি দাবি করেন। অভিযুক্তদের পরিবারের দাবি, ঘটনাটি মূলত ভুল বোঝাবুঝির কারণে ঘটেছে। তারা এমপি’র ব্যক্তিগত সহকারীকে চিনতেন না। তবে বাকবিতণ্ডার বিষয়টি স্বীকার করলেও মারধরের অভিযোগ সম্পর্কে তারা কোনো মন্তব্য করেননি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
