এমপির হস্তক্ষেপে বন্ধ হলো পুকুর খনন ৫০ হাজার টাকা জরিমানা
মোঃ আবু রাসেল সিংড়া, নাটোর
প্রকাশ: Monday, 1 June, 2026, 11:41 AM
এমপির হস্তক্ষেপে বন্ধ হলো পুকুর খনন ৫০ হাজার টাকা জরিমানা
নাটোর-৩ সিংড়া আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এমপি'র হস্তক্ষেপে নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়নের পুন্ডরী গ্রামে আবাদী জমিতে পুকুর খনন বন্ধ করা হয় পরে উপজেলা প্রশাসন পুকুর খনন করার অপরাধে জমির মালিক হামিদ মন্ডল কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ১৫ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করেছেন সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম।
রবিবার দুপুরে অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়।
স্থানীয়রা জানায়, শনিবার গভীর রাত থেকে ধানী জমিতে অসাধু ভেকু ব্যবসায়ী আরিফুল ও আলী হাসানের যোগসাজশে পুকুর খনন শুরু করা হয়।পরে স্থানীয়রা বিষয়টি গণমাধ্যম ও স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু কে জানালে তিনি দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনকে নির্দেশনা দেন এবং বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদিকদের তৎপরতাকে সাধুবাদ জানান।