ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১ জুন ২০২৬ ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
যাত্রীদের জীবন বাঁচাতে প্রাণ দেওয়া দুলালের পরিবারের পাশে উপজেলা প্রশাসন
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
প্রকাশ: Monday, 1 June, 2026, 11:39 AM

যাত্রীদের জীবন বাঁচাতে প্রাণ দেওয়া দুলালের পরিবারের পাশে উপজেলা প্রশাসন

যাত্রীদের জীবন বাঁচাতে প্রাণ দেওয়া দুলালের পরিবারের পাশে উপজেলা প্রশাসন

নিজের জীবন বাজি রেখে বাসের যাত্রীদের প্রাণ রক্ষা করতে গিয়ে নিহত হওয়া দুলাল মিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁর পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

রোববার (৩১ মে) সকালে উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের কেজি স্কুলপাড়া এলাকায় দুলালের বাড়িতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ। এ সময় তিনি নিহতের স্ত্রী ও স্বজনদের খোঁজখবর নেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে আহসান পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধলেশ্বরী টোল প্লাজার কাছে পৌঁছালে হঠাৎ ব্রেক বিকল হয়ে যায়। চালক বাসটির নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হন। একপর্যায়ে বাসের হেলপার দুলাল মিয়া যাত্রীদের জীবন রক্ষায় ঝুঁকিপূর্ণ উদ্যোগ নেন। তিনি বাস থেকে নেমে কাঠের গুঁড়ি ও ভারী বস্তু চাকার নিচে দিয়ে বাসটি থামানোর চেষ্টা করেন। এ সময় বাসের চাকার নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাঁর মৃত্যু হয়। তবে বাসটি থেমে যাওয়ায় ভেতরে থাকা যাত্রীরা বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান।

দুলালের এই আত্মত্যাগের ঘটনাকে ব্যতিক্রমী ও সাহসিকতার উদাহরণ হিসেবে উল্লেখ করেন ইউএনও অমৃত দেবনাথ। তিনি বলেন, অন্যের জীবন বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করার ঘটনা সত্যিই বিরল। দুলালের এই ত্যাগ সমাজে স্মরণীয় হয়ে থাকবে।

ইউএনও আরও বলেন, পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার জন্য আবেদন করলে প্রশাসন সহযোগিতা করবে। এ বিষয়ে সব ধরনের সহায়তার আশ্বাসও দেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status