|
নলডাঙ্গায় ব্রহ্মপুর ইউনিয়েন উন্মুক্ত বাজেট ঘোষনা
সিরাজুল ইসলাম, নলডাঙ্গা
|
![]() নলডাঙ্গায় ব্রহ্মপুর ইউনিয়েন উন্মুক্ত বাজেট ঘোষনা বুধবার (২০ মে) দুপুর ১২টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্যানেল চেয়ারম্যান মোঃ সাজেদুর রহমান এই বাজেট ঘোষণা করেন। ইউনিয়ন প্রশাসক নাজমুল ইসলামের সঞ্চালনায় সাভাটি অনুষ্টিত হয়। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাহ মোঃ আব্দুল মোতালেব বাবলু, শিক্ষক মোস্তাফিজুর রহমান তার, ইউপি সদস্য আবুবক্কর সিদ্দিক, সাহ আলম, ইকবাল হেসেন ঝন্টু, মোবারক হেসােন, রাজিব, সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ নিলুফা বেগম, আফরোজা বেগম, শেফালি বেগম প্রমুখ। ব্রহ্মপুর ইউনিয়ন সচিব মোঃ নজমুল ইসলাম জানান, বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট আয় ধরা হয়েছে ১ কটি ১ লক্ষ ৩৮ হাজার ৩১০ টাকা এবং মোট ব্যয় ধরা হয়েছে ২২ লাখ ৮হাজার ১০০ টাকা। এছাড়া বাজেটে মোট উদ্বৃত্ত ধরা হয়েছে ১লক্ষ ৭০ হাজার ১৫৩ টাকা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
