|
তীব্র গরম ও ঝড় মাথায় নিয়ে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকীতে ট্রাম্পের নির্বাচনী ধাঁচের ভাষণ
নতুন সময় ডেস্ক
|
![]() তীব্র গরম ও ঝড় মাথায় নিয়ে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকীতে ট্রাম্পের নির্বাচনী ধাঁচের ভাষণ শনিবার ওয়াশিংটনের তাপমাত্রা রেকর্ড ১০৩ ডিগ্রি ফারেনহাইট (৩৯ ডিগ্রি সে.) পর্যন্ত পৌঁছালে ওই এলাকার বেশ কয়েকটি প্যারেড ও অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এর ওপর ট্রাম্পের ভাষণ শুরুর ঠিক আগে তীব্র বজ্রঝড় শুরু হলে অনুষ্ঠানটি প্রায় দুই ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়। নিরাপত্তার স্বার্থে দর্শকদের সাময়িকভাবে কাছের জাদুঘর ও সরকারি ভবনগুলোতে সরিয়ে নেওয়া হয়েছিল। ঝড় থামার পর দর্শকরা আবার মাঠে ফিরে আসেন। প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর ভাষণে চাঁদে মার্কিনীদের সফল অবতরণ এবং রাইট ভ্রাতৃদ্বয়ের প্রথম বিমান উড্ডয়নসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঐতিহাসিক ও গৌরবময় অর্জনের কথা স্মরণ করেন। একই সাথে তিনি তাঁর নিজের শাসনামলের বিভিন্ন সাফল্যের খতিয়ান তুলে ধরেন। তবে দেশাত্মবোধক কথার পাশাপাশি তাঁর ভাষণে ছিল তীব্র রাজনৈতিক আক্রমণ। ট্রাম্প কংগ্রেসে ঝুলে থাকা নতুন নির্বাচনী আইন পাস করার জোর দাবি জানান, যার মাধ্যমে ডাকযোগে ভোট (Mail ballot) দেওয়া সীমিত করা এবং ভোটার নিবন্ধনের জন্য নাগরিকত্বের প্রমাণ বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে। এছাড়া তিনি ইরান প্রসঙ্গে কথা বলেন এবং দেশের ভেতরে কমিউনিজম-এর বিস্তারকে ক্যান্সারের সাথে তুলনা করে তা দ্রুত উপড়ে ফেলার হুঁশিয়ারি দেন। এবারের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উদযাপনের জন্য ট্রাম্প প্রশাসনের গঠিত ফ্রিডম ২৫০ গ্রুপ ন্যাশনাল মলের একটি বড় অংশ জুড়ে গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার নামের মেলার আয়োজন করেছে। তবে এই আয়োজনটি অতিরিক্ত রাজনৈতিক পক্ষপাতদুষ্ট—এমন অভিযোগ এনে বেশ কয়েকটি ডেমোক্র্যাট-শাসিত অঙ্গরাজ্য এতে তাদের প্রতিনিধি পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে। এমনকি রাজনৈতিক বিতর্কের কারণে পূর্বনির্ধারিত অনেক পারফর্মারও অনুষ্ঠান থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন। সাধারণ মার্কিন নাগরিকদের মধ্যেও এই আয়োজন নিয়ে অসন্তোষ দেখা গেছে। সাম্প্রতিক একটি রয়টার্স/ইপসোস জরিপ অনুসারে, অধিকাংশ আমেরিকান (যার মধ্যে তিন-চতুর্থাংশ ডেমোক্র্যাট এবং অর্ধেক রিপাবলিকান সমর্থক) মনে করছেন যে দেশের ২৫০তম স্বাধীনতা বার্ষিকীর এই অনুষ্ঠানগুলো অতিরিক্ত মাত্রায় রাজনৈতিক রূপ ধারণ করেছে। সূত্র: রয়টার্স
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পর্যটন, তথ্যপ্রযুক্তি ও রিয়েল এস্টেট খাতে অপার সম্ভবনাময় অতিথি গ্রুপ
পাইকগাছায় বিএনপির বিনামূল্যে চক্ষু ক্যাম্পে সেবা নিলেন ৩ হাজার, ৫ শতাধিক রুগীর ছানি অপারেশনের ব্যবস্থা
কুড়িগ্রামে অতি উচ্চমাত্রার ক্রিস্টাল মেথ আইস মাদকসহ ১ ব্যক্তি আটক
কয়রা-পাইকগাছার উন্নয়নে ৩ কোটি টাকার বরাদ্দ দেয়ার মাঝে সীমাবদ্ধ নয়, এ অঞ্চলে সর্বাধিক বরাদ্দ দেয়ার অঙ্গিকার
