|
যুক্তরাষ্ট্রের চাপে খামেনির জানাজায় অংশ নেয়নি অন্তত ১৩ দেশ: ইরানি গণমাধ্যম
নতুন সময় ডেস্ক
|
![]() যুক্তরাষ্ট্রের চাপে খামেনির জানাজায় অংশ নেয়নি অন্তত ১৩ দেশ: ইরানি গণমাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে, জানাজায় অংশ না নেওয়া এসব দেশের কয়েকটি পরবর্তীতে কূটনৈতিক মাধ্যমে তেহরানের কাছে তাদের অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করার চেষ্টা করেছে। একটি অজ্ঞাত উচ্চপদস্থ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, জানাজায় যোগ দেওয়ার জন্য বিদেশি প্রতিনিধিদের তেহরান সফর থেকে বিরত রাখতে গত পাঁচ দিন ধরে মার্কিন কর্মকর্তারা সর্বাত্মক প্রচারণা চালিয়েছেন। তাসনিমের প্রতিবেদন অনুযায়ী, গত ২৬ জুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একটি গোপনীয় নির্দেশনা জারি করেন। এতে মার্কিন দূতাবাস ও কূটনৈতিক মিশনগুলোকে নির্দেশ দেওয়া হয়, তারা যেন স্বাগতিক দেশগুলোকে জানিয়ে দেয় যে খামেনির জানাজায় অংশ নেওয়াকে একটি অবন্ধুসুলভ আচরণ হিসেবে গণ্য করা হবে। একই সঙ্গে এর ফলে ওয়াশিংটনের সঙ্গে ওই দেশগুলোর দ্বিপাক্ষিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ার হুঁশিয়ারিও দেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক দুজন আরব কূটনীতিকের বরাত দিয়ে তাসনিম আরও জানিয়েছে, রুবিও ব্যক্তিগতভাবে অন্তত পাঁচটি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের কাছে এই বিষয়টি উত্থাপন করেছিলেন। প্রতিবেদনে আরও বলা হয়, আফ্রিকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতরা সেখানকার সরকারদের সতর্ক করেছিলেন যে খামেনির জানাজায় অংশ নিলে যুক্তরাষ্ট্রের দেওয়া উন্নয়ন সহায়তা ঝুঁকির মুখে পড়তে পারে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পর্যটন, তথ্যপ্রযুক্তি ও রিয়েল এস্টেট খাতে অপার সম্ভবনাময় অতিথি গ্রুপ
কুড়িগ্রামে অতি উচ্চমাত্রার ক্রিস্টাল মেথ আইস মাদকসহ ১ ব্যক্তি আটক
পাইকগাছায় বিএনপির বিনামূল্যে চক্ষু ক্যাম্পে সেবা নিলেন ৩ হাজার, ৫ শতাধিক রুগীর ছানি অপারেশনের ব্যবস্থা
কয়রা-পাইকগাছার উন্নয়নে ৩ কোটি টাকার বরাদ্দ দেয়ার মাঝে সীমাবদ্ধ নয়, এ অঞ্চলে সর্বাধিক বরাদ্দ দেয়ার অঙ্গিকার
