|
এক আঘাতেই সবাইকে হত্যা করা সম্ভব; কিন্তু আমি তা করছি না
নতুন সময় ডেস্ক
|
![]() এক আঘাতেই সবাইকে হত্যা করা সম্ভব; কিন্তু আমি তা করছি না শনিবার অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ওরা সবাই এখন এক জায়গায় হাজির হয়েছে। মাত্র একটা আঘাতেই ওদের সবাইকে হত্যা করা সম্ভব। কিন্তু আমরা তা করছি না। কারণ সেটা করলে আলোচনার টেবিলে বসার মতো আর কাউকে খুঁজে পাব না। ট্রাম্পের দাবি, ইরান এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। তবে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আলি খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত উভয় পক্ষ আলোচনায় সাময়িক বিরতি নিয়েছে। এই সময়ের মধ্যে কোনো পক্ষই একে অপরের ওপর হামলা চালাবে না বলেও তিনি উল্লেখ করেন। সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় মানুষের ব্যাপক উপস্থিতি ও শোক দেখে তিনি বিস্মিত হয়েছেন। তিনি ভেবেছিলেন খামেনিকে দেশের মানুষ অপছন্দ করত। তবে পরে যোগ করেন, কে জানে, ওগুলো হয়তো লোকদেখানো কান্না।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পর্যটন, তথ্যপ্রযুক্তি ও রিয়েল এস্টেট খাতে অপার সম্ভবনাময় অতিথি গ্রুপ
পাইকগাছায় বিএনপির বিনামূল্যে চক্ষু ক্যাম্পে সেবা নিলেন ৩ হাজার, ৫ শতাধিক রুগীর ছানি অপারেশনের ব্যবস্থা
কুড়িগ্রামে অতি উচ্চমাত্রার ক্রিস্টাল মেথ আইস মাদকসহ ১ ব্যক্তি আটক
কয়রা-পাইকগাছার উন্নয়নে ৩ কোটি টাকার বরাদ্দ দেয়ার মাঝে সীমাবদ্ধ নয়, এ অঞ্চলে সর্বাধিক বরাদ্দ দেয়ার অঙ্গিকার
