ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
চট্টগ্রামে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 17 May, 2026, 6:56 PM

চট্টগ্রামে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

চট্টগ্রামে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতু টোল প্লাজা সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে সিএমপি ডিবি পশ্চিম বিভাগ।

শনিবার ভোরে সেতুর টোল প্লাজা সংলগ্ন ওজন স্কেলের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পশ্চিম বিভাগের একটি বিশেষ টিম সেখানে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন একটি কাভার্ডভ্যান তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা, ঢাকা মেট্রো ট-১২-৮৬০৭ নম্বরের একটি কাভার্ডভ্যান এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থ্যাইংখালী এলাকার মোঃ রাসেল (২৭) ও আমানুল্লাহ আমান (২৮)। তাদের মধ্যে রাসেল কাভার্ডভ্যানের চালক এবং আমান হেলপার হিসেবে কর্মরত ছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, উদ্ধারকৃত ইয়াবার চালানটি বিক্রয়ের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। এ ঘটনায় কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status