ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে শুরু হলো সরকারি বোরো ধান সংগ্রহ অভিযান
মোঃ বিজয়, জামালপুর
প্রকাশ: Sunday, 17 May, 2026, 6:50 PM

কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে শুরু হলো সরকারি বোরো ধান সংগ্রহ অভিযান

কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে শুরু হলো সরকারি বোরো ধান সংগ্রহ অভিযান

জামালপুরে ১৭ মে কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং জাতীয় খাদ্য নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে  সিংহজানী খাদ্যগুদামে -এ ২০২৬ মৌসুমের অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সকালে সিংহজানী খাদ্যগুদাম প্রাঙ্গণে ফিতা কেটে ও দোয়া মাহফিলের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন জামালপুর সদর উপজেলা সাংসদ এড. শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন। 

​উপজেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নাজনীন আখতার এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, খাদ্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

​উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, সদর উপজেলায় বোরো সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ১১২৫৪.৪৪০ মে.টন এবং বোরো আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ৮৮.০০০ মে.টন। বোরো ধান সংগ্রহ লক্ষ্যমাত্রা ৩৫৫০.০০ মে.টন। চলতি বোরো মৌসুমে সরাসরি প্রান্তিক কৃষকদের কাছ থেকে ৩৬ টাকা কেজি (১ হাজার ৪৪০ টাকা মণ) দরে বোরো ধান ক্রয় করা হচ্ছে। মধ্যস্বত্বভোগী বা সিন্ডিকেটের দৌরাত্ম্য এড়াতে এবারও কৃষকেরা অনলাইনের মাধ্যমে শর্ত পূরণ করে ধান বিক্রির আবেদন করতে পারছেন। একজন কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন পর্যন্ত ধান খাদ্যগুদামে সরবরাহ করতে পারবেন। অন্যদিকে, চুক্তিবদ্ধ মিলারদের কাছ থেকে ৪৯ টাকা কেজি দরে সিদ্ধ চাল এবং ৪৮ টাকা কেজি দরে আতপ চাল সংগ্রহ করা হচ্ছে। এই সংগ্রহ অভিযান আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার । কৃষকদের উন্নয়নের জন্য সরকার কৃষকদের জন্য কৃষি কার্ড, ঋণ মওকুফ, সহ নানা কার্যক্রম হাতে নিয়েছে। বোরো সংগ্রহ অভিযানে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা কৃষকদের হয়রানি করা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে । প্রকৃত প্রান্তিক কৃষকেরা যাতে সরাসরি গুদামে ধান দিতে পারেন, তা কঠোরভাবে নজরদারি করা হবে।"

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status