ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুড়িগ্রামে ইদুল আযহাকে সামনে রেখে জেলা পুলিশের অপরাধ দমন ও পশুহাটে নিরাপত্তা জোরদার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Sunday, 17 May, 2026, 5:59 PM

কুড়িগ্রামে ইদুল আযহাকে সামনে রেখে জেলা পুলিশের অপরাধ দমন ও পশুহাটে নিরাপত্তা জোরদার

কুড়িগ্রামে ইদুল আযহাকে সামনে রেখে জেলা পুলিশের অপরাধ দমন ও পশুহাটে নিরাপত্তা জোরদার

কুড়িগ্রামে ইদুল আযহাকে সামনে রেখে জেলা পুলিশের অপরাধ দমন ও পশুহাটে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া সেলের গতকাল ১৬ মে'র এক প্রেস রিলিজে জানানো হয়, কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি'র ( পিপিএম) নির্দেশনায় কুড়িগ্রামের চিলমারীর দূর্গম চরাঞ্চলে অপরাধ দমনে আকাশে ড্রোন উড়িয়ে ঝুঁকি পূর্ণ স্থান গুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। সেই সাথে নৌপথে চলাচলে নিরাপত্তার জন্য বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে। এছাড়া জেলার সকল গুরুত্বপূর্ণ কোরবানির পশুরহাটে থানা পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও বিশেষ টিমের সমন্বয়ে  টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

কুড়িগ্রামে ইদুল আযহাকে সামনে রেখে জেলা পুলিশের অপরাধ দমন ও পশুহাটে নিরাপত্তা জোরদার

কুড়িগ্রামে ইদুল আযহাকে সামনে রেখে জেলা পুলিশের অপরাধ দমন ও পশুহাটে নিরাপত্তা জোরদার

কোরবানির পশুর হাটের বিশেষ নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে আজ চিলমারীর জোরগাছ হাটে ড্রোনের মাধ্যমে হাট ও নৌপথে আসা গরু ব্যবসায়ীসহ ক্রেতা বিক্রেতাদের চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন করার জন্য ড্রোনের মাধ্যমে নিরাপত্তা তদারকি করা হয় এবং চিলমারী থানা, ঢুসমারা থানা ও জেলা গোয়েন্দা শাখার সদস্যগণের সমন্বয়ে পৃথক পৃথকভাবে পশুর হাটে ও নৌপথে টহল দেয়া হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আশরাফুল আলম( পিপিএম) বলেন, কোরবানির পশুর হাট উপলক্ষে দুর্গম চর থেকে প্রান্তিক জনগণ কোরবানির পশু এনে থাকেন। এছাড়া গরু ব্যবসায়ীগণও নৌপথে গরু পরিবহন করে থাকে। চরের জনগণ ও ব্যবসায়ীদের নিরাপত্তার কথা চিন্তা করে পুলিশ সুপার, কুড়িগ্রাম মহোদয়ের নির্দেশনায় জেলার সকল গুরুত্বপূর্ণ কোরবানির পশুরহাটে পুলিশ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। পুলিশের টহলের পাশাপাশি ড্রোনের মাধ্যমেও জেলার গুরুত্বপূর্ণ হাটগুলোতে বিশেষভাবে গোয়েন্দা নজরদারি করা হচ্ছে এবং এটি চলমান থাকবে বলে তিনি জানান। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status