|
হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট ৪৫৯
নতুন সময় প্রতিবেদক
|
![]() হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট ৪৫৯ রোববার (১৭ মে) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে আরও ১ হাজার ২৭৪ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। আর হাম শনাক্ত হয়েছে ২৪৩ শিশুর। এ নিয়ে মোট হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫১৭ শিশু। হাম শনাক্ত হয়ে শিশুটি বরিশালে মারা গেছে। আর হামের উপসর্গে ঢাকায় ৩, সিলেটে ১ ও ময়মনিসংহে ১ শিশু মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৩৮৪ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৭৫ শিশু। এ সময়ে হাম ও হামের উপসর্গে মোট ৪৫৯ শিশুর মৃত্যু হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৫৭ হাজার ৮৪৬ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪২ হাজার ৯২ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৩৭ হাজার ৭৪৪ শিশু বাড়ি ফিরেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
