ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শেষ বিকালে আউট মুমিনুল, ১৫৬ রানের লিড বাংলাদেশের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 17 May, 2026, 5:59 PM

শেষ বিকালে আউট মুমিনুল, ১৫৬ রানের লিড বাংলাদেশের

শেষ বিকালে আউট মুমিনুল, ১৫৬ রানের লিড বাংলাদেশের

পাকিস্তানের পেসার খুররম শেহজাদের বলে ব্যাটের কানায় লাগিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন মুমিনুল হক। তার উইকেট পতনের পরই খেলা শেষ ঘোষণা করেন আম্পায়ার। ১৫৬ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। এখনও হাতে আছে ৭ উইকেট। 

সিলেট টেস্টের প্রথম দিনে লিটন দাসের সেঞ্চুরিতে ২৭৮ রানে অলআউট হয় বাংলাদেশ। রোববার (১৭ মে) দ্বিতীয় দিনে টাইগার বোলারদের তোপে ২৩২ রানে গুটিয়ে গেছে পাকিস্তান। এতে প্রথম ইনিংস শেষে ৪৬ রানের লিড পায় বাংলাদেশ।

৪৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ১৫ রানে ৭ বলে ৪ রান করে আউট হয় ওপেনার তানজিদ হাসান তামিম। 

এরপর ক্রিজে আসা মুমিনুল হককে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন মাহমুদুল হাসান জয়। ৭৬ রানের জুটি গড়েন তারা। ওয়ানডে মেজাজে ব্যাটিং করে ফিফটি তুলে নেন জয়। আউট হওয়ার আগে ৬৪ বলে ৫২ রান করেন এই টাইগার ওপেনার। 

এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে দেখেশুনে খেলতে থাকেন মুমিনুল। তবে দিনের শেষ বেলায় নিজের উইকেট হারান মুমিনুল। ৬০ বলে ৩০ রান করে ফিরে যান তিনি। এতে ২৬ ওভার ৪ বলে ৩ উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ১৩ রানে অপরাজিত আছেন শান্ত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status