|
পত্নীতলায় সমাজের বোঝা না হয়ে নিজে কিছু করতে চান পৃথ্বী
নতুন সময় প্রতিনিধি
|
![]() (বামে) নিজের দোকানে মনোযোগ দিয়ে ইলেকট্রনিক্স পণ্য মেরামত করছেন অদম্য তরুণ পৃথ্বী কুমার। ছবিঃ নতুন সময় সে আমবাটী বুদ্ধি প্রতিবন্ধী ও অটেস্টিক বিদ্যালয়ে ৫ম শ্রেণিতে পড়েন।সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা ইলেকট্রনিকস বেসিক কোর্স সম্পন্ন করেছেন। নিজ বাড়িতেই পাড়ার মানুষের রাইসকুকার, ফ্যান,বাল্ব,চাজ্বারলাইট,মটর,সুইচ ইত্যাদি নষ্ট ইলেকট্রনিকস সামগ্রী মেরামত করে দেন।কেউ খুশি হয়ে ১০,২০,৩০ টাকা করে তাকে দিতো। সেই টাকা জমিয়ে দু একটা যন্ত্রপাতি কিনে নিজ গ্রাম কাশিপুর মোড়ে একজনের পতিত ঘরে কাজ শুরু করেছেন। ভালই সাড়া পাচ্ছেন কিন্তু তার আরও কিছু যন্ত্রপাতি প্রয়োজন। সরকারি ভাবে যদি কোন সুযোগ থাকে তাকে আর্থিক সহযোগিতা করলে তার জীবনের গল্পটাকে সুন্দর করে সাজাতে পারবে বলে অনেকেই মনে করছেন। তার এইকাজের ওস্তাদ নজিপুর টিপু ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী টেকনিশিয়ান মো.টিপু সুলতান বলেন,পৃথ্বী কুমার খুব ভাল ছেলে,তার মেধা খুব প্রখর জানার আগ্রহ প্রবল। ক্লাসে অনেকের মধ্যে সে অন্যতম।দ্রুত কাজ শিখেছে।একবার শিখলে সে ভুলে না। পৃথ্বী কুমার বলেন,প্রতিদিন বিভিন্ন জিনিস মেরামত করে ৫০ থেকে ৬০ টাকা পাই।সে টাকা পড়ার কাজে ব্যয় করি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ডুয়েটে নতুন উপাচার্যের নিয়োগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুপক্ষের সংঘর্ষ
ঈদ-উল-আযহায় মেগা গিফট বিজয়ীদের নিয়ে টেকনোর বিশেষ আয়োজন
নানা সমস্যায় জর্জরিত রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: সময়মতো মেলে না অ্যাম্বুলেন্স চালকের দেখা
লেনোভো পার্টনার এক্সিলেন্স এওয়ার্ড ২০২৫-২৬ অর্জন করলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি
