|
পত্নীতলায় কালবৈশাখীর তাণ্ডব বিদ্যুৎ বিচ্ছিন্ন ও যান চলাচল ব্যাহত
নতুন সময় প্রতিনিধি
|
![]() পত্নীতলায় কালবৈশাখীর তাণ্ডব বিদ্যুৎ বিচ্ছিন্ন ও যান চলাচল ব্যাহত শনিবার গভীর রাত্রে দফায় দফায় ঝড় এবং বজ্রপাতের ঝলকানিতে জনজীবনে আতঙ্ক নেমে আসে। রাত ৪ টার দিকে একটানা ঝড়ের কারনে বাড়িঘর, দোকানপাট এবং রাস্তায় গাছ পড়ে গেলে যান বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উপজেলার ছোট চাঁদপুর, বড় চাঁদপুর, হরিরামপুর, মাহমুদপুর, চকজয়রাম, ঠুকনিপাড়া, নতুনহাট, পালসাসহ বিভিন্ন গ্রামের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে পড়ে যাওয়া ডাল অপসারণ করতে গিয়ে হরিরামপুর মৌজার জুলফিকার আলী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। উপজেলা সর্দারপাড়া মোড়ে কড়াইগাছ উপড়ে পড়ে প্রায় দুই ঘন্টা যান চলাচলে বিঘ্ন ঘটে। ফায়ার সার্ভিসের কর্মী এবং স্থানীয় জনসাধারণ দ্রুত ডাল অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করেন। উপজেলার নজিপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে বিশাল বটগাছ রাস্তার উপর উপরে পড়ে যান চলাচল ব্যাহত হয়েছে। ছোট চাঁদপুর গ্রামের শামসুল আলম গত সপ্তাহে টিনের ঘর বেঁধে ছিলেন। গতরাত্রের ঝড়ে তার পুরো ঘর ভেঙ্গে পড়েছে। নজিপুর পৌর এলাকার বিভিন্ন মোড়ে প্রায় ৪ শ চালা ঘর উড়ে গিয়েছে। উপজেলা চত্বরের দক্ষিণে এবং পূর্বে বৃহৎ কড়ই গাছ উপড়ে পড়ে উপজেলার প্রাচীর ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের কারণে বিদ্যুতের তার বিচ্ছিন্ন হওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।টেলিফোন এবং ইন্টারনেট সেবাও ব্যাহত হচ্ছে। নজিপুর বাসস্ট্যান্ড বণিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন এবং সহ-সভাপতি সাজেদুর রহমান দুলাল ঝড়ের পর পরে দোকান পরিদর্শন করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা আলহাজ্ব খাজা নাজিবুল্লাহ চৌধুরী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।প্রত্যুষে তিনি বিভিন্ন মানুষের সাথে এ বিষয়ে কথা বলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ডুয়েটে নতুন উপাচার্যের নিয়োগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুপক্ষের সংঘর্ষ
ঈদ-উল-আযহায় মেগা গিফট বিজয়ীদের নিয়ে টেকনোর বিশেষ আয়োজন
নানা সমস্যায় জর্জরিত রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: সময়মতো মেলে না অ্যাম্বুলেন্স চালকের দেখা
লেনোভো পার্টনার এক্সিলেন্স এওয়ার্ড ২০২৫-২৬ অর্জন করলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি
