ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শ্রীবরদীতে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 17 May, 2026, 2:35 PM

শ্রীবরদীতে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

শ্রীবরদীতে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

শেরপুরের শ্রীবরদী উপজেলায় চলতি বোরো মৌসুমে সরকারিভাবে অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (১৭ মে) দুপুর ১২টায় শ্রীবরদী খাদ্যগুদাম প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানটি আয়োজিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদ। পরে ফিতা কেটে সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুচিত্রা রানী পন্ডিত, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান আকন্দ, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলসানা খাতুন, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে শ্রীবরদী উপজেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে ২ হাজার ১৪৬ মেট্রিক টন ধান এবং মিলারদের কাছ থেকে ৩৬০ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকার কর্তৃক নির্ধারিত দরে প্রতি কেজি ধান ৩৬ টাকা এবং প্রতি কেজি চাল ৪৯ টাকা দরে ক্রয় করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status