|
কুড়িগ্রামে ২৪ ঘন্টার টানা বৃষ্টিতে বিভিন্ন জায়গায় জলবদ্ধতা ১৮৪ মি:মি বৃষ্টিপাত রেকর্ড
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামে ২৪ ঘন্টার টানা বৃষ্টিতে বিভিন্ন জায়গায় জলবদ্ধতা ১৮৪ মি:মি বৃষ্টিপাত রেকর্ড আজ ১৩ মে বুধবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, রাজারহাট অফিসের তথ্য অনুযায়ী গতকাল মঙ্গলবার থেকে আজ সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৮৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা একদিনে অতি ভারী বৃষ্টিপাত হিসেবে বিবেচিত। ![]() কুড়িগ্রামে ২৪ ঘন্টার টানা বৃষ্টিতে বিভিন্ন জায়গায় জলবদ্ধতা ১৮৪ মি:মি বৃষ্টিপাত রেকর্ড জেলা শহরে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরসহ বিভিন্ন জায়গা ঘুরে দেখা গেছে ভয়াবহ জলবদ্ধতা, যাতায়াতের বেশিরভাগ রাস্তাগুলোতে পানি আটকে থাকায় মানুষজনের মাঝে বিরক্তিকর অবস্থার সৃষ্টি হয়েছে। এতে খেটে খাওয়া মানুষ ও দিনমজুররা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কর্মচাঞ্চল্য। আবহাওয়া অফিস জানিয়েছে, উজান থেকে নেমে আসা পানি ও মৌসুমি বায়ুর প্রভাবে উত্তরাঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
