|
যাদুকাটা নদীতে ভেসে উঠল নিখোঁজ ব্যক্তির মরদেহ
মিজানুর রহমান, সুনামগঞ্জ
|
![]() যাদুকাটা নদীতে ভেসে উঠল নিখোঁজ ব্যক্তির মরদেহ বুধবার(১৩ মে) সকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগড়া এলাকায় রহিছ মিয়ার বাড়ির কাছে যাদূকাটা নদীতে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। নিহত সালাহ উদ্দিন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মৃত আলী আকবরের ছেলে। তবে দীর্ঘদিন ধরে তিনি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের মিয়ারচর গ্রামে বসবাস করছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সালাহ উদ্দিন সাবেক চেয়ারম্যান তারা মিয়ার বাড়িতে পরিবার নিয়ে থাকতেন। তিনি নিজের গৃহপালিত পশুর পাশাপাশি তারা মিয়ার গরুও প্রতিদিন মাঠে নিয়ে যেতেন এবং সন্ধ্যায় ফিরে আসতেন। গত সোমবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। বুধবার সকাল ৯টার দিকে যাদুকাটা নদীতে তার মরদেহ ভেসে ওঠে। স্থানীয়দের ধারণা, এটি হত্যাকাণ্ড হতে পারে। এর আগেও একইভাবে এক ব্যক্তি নিখোঁজ হওয়ার পর তার মরদেহ যাদুকাটা নদীতে ভেসে উঠেছিল বলে জানান তারা। বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা ঘটনাস্থলে আছি। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
