|
সাতক্ষীরার কালিগঞ্জে নলতা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ল্যাবরেটারি টেস্ট উদ্বোধন
নতুন সময় প্রতিনিধি
|
![]() সাতক্ষীরার কালিগঞ্জে নলতা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ল্যাবরেটারি টেস্ট উদ্বোধন কালিগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য, প,প কর্মকর্তা ডালিয়া আক্তার সাথী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আখতারুজ্জামান পল্টু, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ন সম্পাদক হাফিজুর রহমান শিমুল, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর আব্দুস সোবহান, নলতার প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ল্যাব টেস্টলজি ফাহমিদা আক্তার নলতা মা ও শিশু কেন্দ্রের এফ ডাব্লিউ ভি দীপাঞ্জলি সরকার, এফ ডব্লিউ ভি জুলেখা খাতুন প্রমুখ। নলতা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রসূতি ও গর্ভবতী মায়েদের পরীক্ষার ল্যাব টেস্টের মধ্যে রয়েছে ভাবনার মেশিন রক্তের হিমোগোরইন পরীক্ষা ইউরিন আর ই ব্লাড ও প্রেগনেন্সি টেস্ট এর মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করার ব্যবস্থা থাকবে। গত মাসে নলতা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রয়োজন গর্ভবতী মা ডেলিভারি হয়েছে। নলতা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে গত এক বছরের ডেলিভারি হয়েছে প্রায় ২৮০ জন গর্ভবতী মা। ইতিমধ্যে গত ৬মাসে এ এনসি হয়েছে ২হাজার ৫'শ ৭২ জন, পিএনসি ৩'শ ৭১জন ও নরমাল ডেলিভারী হয়েছে ১'শ ৭৬টি। সবমিলে সম্পুর্ন ফ্রি মা ও শিশুর স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে বলে জানাগেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
