ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
লিচুর মিষ্টি সুবাসে মুখর নাটোরে ,বাম্পার ফলনের স্বপ্নে বিভোর চাষিরা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 12 May, 2026, 2:04 PM

লিচুর মিষ্টি সুবাসে মুখর নাটোরে ,বাম্পার ফলনের স্বপ্নে বিভোর চাষিরা

লিচুর মিষ্টি সুবাসে মুখর নাটোরে ,বাম্পার ফলনের স্বপ্নে বিভোর চাষিরা

নাটোরের বাগাতিপাড়াজুড়ে এখন যেন লিচুর উৎসব। উপজেলার বিভিন্ন এলাকায় গাছে গাছে ঝুলছে লালচে রঙের রসালো লিচুর থোকা। চারদিকে ছড়িয়ে পড়েছে লিচুর মিষ্টি সুবাস। অনুকূল আবহাওয়া ও পর্যাপ্ত পরিচর্যার কারণে চলতি মৌসুমে বাম্পার ফলনের আশায় বুক বাঁধছেন স্থানীয় চাষিরা।

উপজেলার জামনগর, পাঁকা, দয়ারামপুর ও বাগাতিপাড়া সদরসহ বিভিন্ন এলাকায় ছোট-বড় শতাধিক লিচু বাগানে এখন ব্যস্ত সময় পার করছেন বাগান মালিক ও শ্রমিকরা। কেউ গাছ পরিচর্যায় ব্যস্ত, কেউ পোকার আক্রমণ ঠেকাতে স্প্রে করছেন, আবার কেউ আগাম বাজারজাতের প্রস্তুতি নিচ্ছেন।কীটনাশক ব্যবসায়ী মজনু আলী ও স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, চলতি বছর সার, কীটনাশক ও শ্রমিকের খরচ কিছুটা বেড়েছে। তারপরও আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হবে বলে আশা করছেন তারা। বিশেষ করে দেশি ও বোম্বাই জাতের লিচুর চাহিদা বেশি থাকায় বাজারে ভালো দাম পাওয়ার সম্ভাবনাও দেখছেন চাষিরা।

লিচু চাষি আব্দুল কাদের বলেন,“গত বছরের তুলনায় এ বছর গাছে লিচু অনেক বেশি এসেছে। আবহাওয়াও এখন পর্যন্ত ভালো আছে। যদি ঝড় বা শিলাবৃষ্টি না হয়, তাহলে ভালো লাভ হবে বলে আশা করছি।”

ব্যবসায়ী রাজিউজ্জামান বলেন,“বাগাতিপাড়ার লিচুর স্বাদ ও গুণগত মান ভালো হওয়ায় প্রতি বছরই স্থানীয় বাজারসহ দেশের বিভিন্ন জায়গা থেকে পাইকাররা আসেন। এবার ফলন ভালো হওয়ায় বাজারও জমজমাট হবে বলে আশা করছি।”

উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায় জানান, চলতি মৌসুমে বাগাতিপাড়ায় প্রায় ৯০ হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে। কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদে উৎসাহিত করতে নিয়মিত পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন,“লিচুর গুণগত মান ভালো রাখতে কৃষকদের নিয়মিত তদারকি করা হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর উৎপাদন সন্তোষজনক হবে।”

এদিকে মৌসুমি এই সুস্বাদু ফলকে ঘিরে স্থানীয় বাজারেও বাড়তে শুরু করেছে ক্রেতাদের আগ্রহ। অল্প কিছুদিনের মধ্যেই বাজারে পুরোদমে উঠবে বাগাতিপাড়ার বিখ্যাত রসালো লিচু। এতে চাঙ্গা হবে স্থানীয় অর্থনীতিও—এমনটাই আশা সংশ্লিষ্টদের।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status