|
জামালপুরে নার্স দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
|
![]() জামালপুরে নার্স দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বকুলতলা চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে জামালপুর নার্সিং মিডওয়াইফারি কলেজে গিয়ে র্যালি শেষ হয়। র্যালি শেষে নার্সিং কলেজ মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব শাহজাদী মাহমুদা, নার্সিং ইন্সট্রাক্টর, ইনচার্জ, নার্সিং ও মিডওয়াইফারি কলেজ, জামালপুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এড. শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন, সংসদ সদস্য জামালপুর ৫। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব ডা: মোঃ আজিজুল হক, সিভিল সার্জন জামালপুর। আবুল কালাম আজাদ, অধ্যক্ষ জামালপুর মেডিকেল কলেজ। জনাব এমকেএম আব্দুল্লাহ বিন রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জামালপুর । জনাব মাহফুজুর রহমান সোহান, সহকারী পরিচালক, ২৫০ শয্যা জামালপুর হাসপাতাল। জনাব অধ্যক্ষ ফরিদ আহমেদ, সভাপতি ডাক্তার শিক্ষক সমিতি। সভাপতির বক্তব্য তিনি কলেজের সাবিক সমস্যার কথা প্রধান অতিথিকে জানান। এই কলেজে শিক্ষক সংকট যা দূরীকরণের জন্য শিক্ষক দরকার। আবাসিক সমস্যা রয়েছে ৯০ জনের জন্য আবাসিক ব্যাবস্থা আছে যা দিয়ে ৩০০ মতো ছাত্র ছাত্রী থাকতে হয় তাই আবাসিক ব্যাবস্থা উন্নতিকরণ দরকার। নিরাপত্তা ঘাটতি রয়েছে যা নিরসনে সহায়তা চেয়েছেন। প্রধান অতিথি বক্তব্য সংসদ সদস্য এড. মোঃ ওয়ারেছ আলী মামুন বলেন নার্স বা সেবিকারা হলেন স্বাস্থ্যসেবার মেরুদণ্ড। তাদের ত্যাগ, সেবা এবং রোগীদের সুস্থ করে তোলার পেছনে তাদের নিরলস পরিশ্রমকে সন্মান জানান। এই কলেজের উন্নতিকরণে কাজ করবে বলে আশ্বাস দেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
