ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে মাদক ব্যাবসায়ীকে জেল জরিমানা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 11 May, 2026, 5:56 PM

পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে মাদক ব্যাবসায়ীকে জেল জরিমানা

পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে মাদক ব্যাবসায়ীকে জেল জরিমানা

খুলনার পাইকগাছায় মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে মোঃ সাকিব গাজী (২১) নামে এক যুবককে গাঁজাসহ আটক করা হয়েছে। সোমবার (১১ মে) দিনব্যাপী অভিযানের অংশ হিসেবে সকাল আনুমানিক ১১টার দিকে পৌরসভার শিবসা ঘাট সংলগ্ন একটি বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা মোঃ সফিকুল গাজীর ছেলে সাকিব গাজীকে গাঁজাসহ নগদ ৬ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারা অনুযায়ী সাকিব গাজীকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। স্থানীয়দের উপস্থিতিতে উদ্ধারকৃত টাকাগুলো তার মায়ের কাছে ফেরত দেওয়া হয়। একই সঙ্গে জব্দকৃত গাঁজা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন,খুলনা বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই মোঃ সফিয়ার রহমানসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।

এলাকাবাসী মাদক নির্মূলে উপজেলা জুড়ে মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status