ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
দেলদুয়ারের গজিয়া বাড়ী এলাকায় খাল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
রাসেল সিকদার, দেলদুয়ার
প্রকাশ: Monday, 11 May, 2026, 5:53 PM

দেলদুয়ারের গজিয়া বাড়ী এলাকায় খাল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

দেলদুয়ারের গজিয়া বাড়ী এলাকায় খাল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার গজিয়াবাড়ী এলাকায় ধানক্ষেতের পাশের একটি খাল থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন কৃষক ধানক্ষেতে কাজ করতে গিয়ে খালের পানিতে একটি মরদেহ ভাসতে দেখতে পান। পরে বিষয়টি স্থানীয় লোকজনকে জানানো হলে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় এলাকায় নানা ধরনের আলোচনা সৃষ্টি হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status